এই হাসপাতালের টুইটার পেইজে শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি জানান চাভি। বাকিদেরও সাধ্যমত এগিয়ে আসার আহ্বান জানান বার্সেলোনার এই কিংবদন্তি ফুটবলার।
“নুরিয়া ও আমি ‘হসপিটাল ক্লিনিক দি বার্সেলোনা’র করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন জানিয়েছি। হাসপাতাল যে এই সহায়তা নিচ্ছে, সেজন্য ধন্যবাদ।”
কভিড-১৯ বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নেইমার, লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ, রজার ফেদেরারসহ আরও অনেক ক্রীড়া ব্যক্তিত্ব। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেকেও এগিয়ে আসছেন বিভিন্নভাবে।