শনিবার এক গণবিজ্ঞপ্তি জারি করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
শেখ জোবায়ের আহমদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন
এলাকায় দোকানপাট, সভা-সমাবেশ ও ভিড় বন্ধ থাকলেও অযথা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জটলা এড়ানো
এবং করোনার সংক্রমণ রোধে সোশাল ডিসটেনসিং মানার জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।”
ইউএনও বলেন, মুদির দোকান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও বাজারসহ সব কিছু
বিকাল ৫টার পর খোলা রাখা যাবে না। তবে ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে।