মঙ্গলবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট
এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, হেফাজত নেতা বশির উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২৮ মার্চ হেফাজতে
ইসলামের হরতালের নেতৃত্বদানকারীদের অন্যতম ছিলেন।
বশির উল্লাহ মামলার এজহারভুক্ত
আসামি নন বলে জানান ওসি।
হেফাজতের ডাকা ২৮ মার্চের হরতালে নাশকতা ও
সহিংসতার ঘটনায় এ নিয়ে নারায়ণগঞ্জে সিটি কাউন্সিলর ইকবাল
হোসেনসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ
হয় দুই জন। দুটি গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ
শতাধিক যানবাহন ভাঙচুর ও ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়।
ওই ঘটনায় পুলিশ ও র্যাব বাদী হয়ে ৬টি মামলা করেছে।