ক্যাটাগরি

করোনাভাইরাস উদ্বেগে ভারত সফর বাতিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর

এক প্রতিবেদনে রয়টার্সের জানিযেছে, আগামী সপ্তাহে জনসনের ভারতে আসার কথা ছিল।

“(ভারতীয় প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদী ও আমি মূলত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, অত্যন্ত দুঃখজনকভাবে, আমি এই সফর নিয়ে এগিয়ে যেতে পারবো না,” সোমবার সাংবাদিকদের বলেছেন জনসন।

জানুয়ারিতে জনসনের ভারতে সফরে আসার কথা ছিল। তখন যুক্তরাজ্যে কোভিড-১৯ সংক্রমণ বেশি থাকায় সফর স্থগিত করা হয়েছিল। 

যুক্তরাজ্য ও ভারত সরকারের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা সফরটি বাতিল করার কথা জানানো হয়েছে।

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জনসন সফরে যাওয়ার বদলে মাসের শেষে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপের মাধ্যমে  যুক্তরাজ্য ও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, বিবৃতিতে বলা হয়েছে।

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ভারত। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে।