ক্যাটাগরি

নওগাঁয় কৃষি প্রণোদনার ১২৫ বস্তা  সার ও বীজ উদ্ধার

বৃহস্পতিবার
দুপুরে মান্দা উপজেলার বড়কৈ গ্রামের এক বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে স্থানীয়
প্রশাসন।

উদ্ধার
তালিকায় রয়েছে, ৪৮ বস্তা ডিএপি, ২১ এমওপি (পটাশ) ও ৬৬ বস্তা ধানের বীজ।

উপজেলা
কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, গত মঙ্গলবার চলতি মৌসুমের আউশ প্রণোদনার বীজ ও
সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ বছর উপজেলার ১৪ ইউনিয়নে ১ হাজার ৬০০ জন
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেওয়া হবে।

এ
ঘটনায় উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও উপজেলা
নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান।

বৃহস্পতিবার
উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণের দিন ধার্য
ছিল।

পুলিশ
ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কৃষি প্রণোদনার সার ও বীজ দুটি ভ্যানে করে
তেঁতুলিয়া ইউনিয়নের সদস্য আতাউর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক
মাহমুদুল হকের বড়কৈ গ্রামের বাসায় নিয়ে যান।

এ
প্রসঙ্গে ইউপি সদস্য আতাউর রহমান বলেন, “ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস
সাত্তারের পরামর্শে প্রণোদনার তালিকাভুক্ত কৃষকের কার্ডগুলো সংগ্রহ করেছি।
সংগ্রহকৃত কার্ডগুলো দিয়ে কৃষি দপ্তর থেকে সার ও বীজ উত্তোলন করি।

“উত্তোলন
করা সার-বীজ দুটি ভ্যানে করে বিক্রির জন্য মাহমুদুলের বাসায় নিয়ে যাই।” 

তবে
মান্দা থানার ওসি শাহীনুর রহমান জানান, সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ
আসেনি।