সোমবার দুপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে
বলে জানান আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম।
নিহত ট্রাক চালক আল আমিন (৪০) দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ওহিদুল
ইসলামের ছেলে এবং তার সহকারী একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আশিক (২৪)।
ওসি সাইফুল ইসলাম বলেন, ভুট্টা বোঝাই ট্রাকটি শ্রীরামপুর গ্রামে পৌঁছলে
চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে চালক ও সহকারী ঘটনাস্থলেই
মারা যান।
লাশ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি সাইফুল।