রোববার রাতে শহরের কাজিপুর মোড় এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মেহেদী হাসান জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন, সাবেক সভাপতি ইমরান হোসেন, অফিস সম্পাদক আজিজুল হক, সদস্য রেজুয়ানুল্লাহ সোয়াইব, মনিরুল ইসলাম, মো. জাকারিয়া, রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, আইয়ুব আলী, আবুবক্কার খান, আব্দুস সালাম ও মনিরুল ইসলাম সরকার।
সোমবার দুপুরে এসআই মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সময় ১০টি ককটেল, পাঁচটি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।