ক্যাটাগরি

বিজয়নগরে আকরাম টাওয়ারে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ
কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সোমবার সকাল পৌনে ৭ টার দিকে আকরাম টাওয়ার নামের
১৫ তলা ওই ভবনের দ্বাদশ তলায় আগুন লাগার খবর পান তারা। এরপর পাঁচটি ইউনিট সেখানে গিয়ে
আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

লিমা খানম বলেন, “ওই তলায়
বিশ্বাস বিল্ডার্ডের অফিস রয়েছে। সেখানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। ওই ফ্লোরের
বেশকিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ আহত হননি।”