উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপড়া গ্রামের মোস্তাক আহমেদ ছেলে জেলে মাহারাজারের (২৫) বড়শিতে রোববার দুপুরে মাছটি ধরা পড়ে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহজালাল বলেন, “মোস্তাক (২৫) নাফ নদীতে বড়শি ফেলার পর কিছু সময়ের মধ্যে তা ভারি হয়ে ওঠে। পরে কোরাল মাছটি তীরে তুলে কানজরপাড়া বাজারে নিয়ে গেলে মাছটি দেখতে উৎসুখ জনতার ভিড় লেগে যায়।”
পরে স্থানীয় ব্যবসয়ী মনু মিয়া ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীতে এক জেলের বড়শিতে ১৬ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ ধরার খবর শুনেছেন। কোরাল মাছ খেতে খুব সুস্বাদু।