সোমবার ভোর ৫টায় উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান।
প্রতীকী ছবি
নিহত আতিকুর রহমান সুমন (২৮) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
ওসি বলেন, “বাঘাউড়া গ্রামের বাজারে একটি ফার্নিচারের দোকান চালাতেন সুমন। তিনি ওই গ্রামের একটি বাড়িতে বেশ কয়েকবছর ধরে ভাড়া ছিলেন।
“সোমবার ভোরে সেহেরি খেয়ে ঘর থেকে হাঁটতে বের হন। এ সময় কে বা কারা সুমনকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।