ক্যাটাগরি

শ্রীলঙ্কায় মন্ত্রিসভা থেকে মাহিন্দা রাজাপাকসের ছেলের পদত্যাগ

শ্রীলঙ্কার সংবাদপত্র সিলোন টুডে
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তরুণ নামাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,
উন্নয়ন মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

এক টুইটে নামাল জানিয়েছেন, তিনি
মন্ত্রিসভার সব পদ থেকেই পদত্যাগ করেছেন। আর তার এই সিদ্ধান্ত দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায়
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের চেষ্টায় সহায়ক
হবে।

অস্থির শ্রীলঙ্কায় রোববার প্রতিরক্ষা
মন্ত্রণালয় সোশাল মিডিয়া বন্ধ করে দিলে তার সমালোচনা করেছিলেন নামাল। তার ২৪ ঘণ্টা
না যেতেই পদত্যাগ করলেন তিনি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া
রাজাপাকসের প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই। তাদের সবার ছোট ভাই বাসিল রাজাপাকসে আছেন
অর্থমন্ত্রীর দায়িত্বে। আর পরিবারের সবার বড় ভাই চমল রাজাপাকসে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে
রয়েছেন।

পুরনো খবর

ফেইসবুক, টুইটার, ইউটিউব বন্ধ শ্রীলঙ্কায়

ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকারের আলোচনা
 

শ্রীলঙ্কা এমন বেহাল কেমন করে হল?