ক্যাটাগরি

কক্সবাজারে ‘পুলিশকে বহনের মাইক্রোয় ইয়াবা, বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিহতরা হলেন টেকনাফ
পৌরসভার পুরাতন
পল্লানপাড়ার সুলতান আহমেদের ছেলে মাহমুদ
উল্লাহ (২৬)
ও উপজেলার
হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার জাফর
আলমের ছেলে
মোহাম্মদ মিজান
(২৪)। 

সোমবার ভোরে  ঝিমংখালী মিনা
বাজার চিংড়ি
প্রজেক্ট বাধ
এলাকায় গোলাগুলির এ ঘটনা
ঘটে বলে
জানান টেকনাফ
থানার পরিদর্শক
প্রদীপ কুমার
দাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
তিনি বলেন,  “রোববার
সোনালী ব্যাংকের
টাকা পাহারা
দিয়ে নিয়ে
যাওয়ার জন্য
পুলিশ সদস্যদের
নিতে থানায়
একটি মাইক্রোবাস
আসে। এ সময় এর চালক
মাহমুদ উল্লাহর
গতিবিধি পুলিশের
কাছে সন্দেহজনক
মনে হয়।

“পুলিশ মাহমুদকে জিজ্ঞাসাবাদ
করে। পরে ওই মাইক্রোবাসে
তল্লাশি করলে
পাঁচ হাজার
ইয়াবা মেলে। সোমবার ভোরে মাহমুদকে নিয়ে মজুদ ইয়াবা ও অস্ত্র
উদ্ধারে যায়
পুলিশ। পুলিশ
সদস্যদের লক্ষ
করে অতর্কিতে
গুলি ছুড়ে
মাহমুদকে তার সহযোগীরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা
করে। পুলিশ আত্মরক্ষার্থে
পাল্টা গুলি
ছোড়ে। কয়েকজন পালিয়ে
গেলেও ঘটনাস্থলে
দুইজনকে গুলিবিদ্ধ
অবস্থায় দেখা
যায়।  তাদের উদ্ধার করে
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
চিকিৎসক দুইজনকে
মৃত ঘোষণা
করেন।”

এ ঘটনায় পুলিশের তিন
সদস্য আহত
হয়েছেন বলে তিনি জানান। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করে
১৫ হাজার
ইয়াবা ও
দুটি বন্দুক
উদ্ধার করেছে বলে তিনি জানান।

আর মাইক্রোবসটি সম্পর্কে ওসি
বলেন, মাইক্রোবাসটি
নিয়ে থানায় যাওর পথে টেকনাফ পৌরসভা
এলাকার হোটেল
হিলটপ সংলগ্ন
এলাকায় পৌঁছালে
যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিন
থেকে আগুন
লেগে যায়। এতে গাড়িটি পুড়ে
যায়। পরে  ফায়ার সার্ভিসের
কর্মীরা গিয়ে
আগুন নেভায়।

নিহতদের লাশ ময়নাতদন্তের
জন্য কক্সবাজার
সদর হাসপাতাল
মর্গে পাঠানো
হয়েছে বলে
জানান ওসি
প্রদীপ।