রোববার বিকালে উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মুনির আহমেদ জানান, ওই ব্যক্তির জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট ছিল। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান।