ক্যাটাগরি

বাংলাদেশের জন্য ব্রিটেনের ২১ মিলিয়ন পাউন্ডের তহবিল

তহবিলের পুরোটাই বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বেসরকারি
সংস্থার মাধ্যমে মহামারী ছড়ানো ঠেকাতে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা খাতে ব্যয় করা হবে।

সোমবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে এই
অর্থ কোথায় খরচ হবে তার একটি হিসাবও দেওয়া হয়েছে।

কভিড-১৯ এর ক্ষেত্রে জাতীয় প্রস্তুতি ও মোকাবেলার
পরিকল্পনা এবং রোহিঙ্গা ক্যাম্পের প্রস্তুতির জন্য ২১ মিলিয়ন পাউন্ডের তহবিল থেকে প্রায়
সমান অর্থ ব্যয় করা হবে।

বিবৃতিতে বলা হয়, ইউনিসেফ, ডব্লিউএইচও ও বিশ্ব ব্যাংকের
মতো সংস্থার মাধ্যমে চিকিৎসা যন্ত্রপাতি, স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা
উপকরণ (পিপিই) ক্রয়, টেস্টিংয়ের জন্য ল্যাবরেটরির উপকরণ এবং হাসপাতালে অক্সিজেন সরবরাহের
জন্য ৭ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে।

২০টি শহরে বস্তিবাসীদের মধ্যে সচেতনতা তৈরি ও তাদের
হাত ধোয়ার স্থান নির্মাণের জন্য ইউএনডিপি ৩ মিলিয়ন পাউন্ড খরচকরবে।

ব্র্যাকের সারাদেশে ৫০ হাজার স্বাস্থ্যকর্মী স্থানীয়ভাবে
সচেতনতা তৈরির কাজ করছে উল্লেক করে সংস্থাটির জন্য এক মিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দ
রাখা হয়েছে।

বাকি ১০ মিলিয়ন পাউন্ড রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর
মধ্যে করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, সাবান বিতরণ, হাত
ধোয়ার ব্যবস্থা বাড়ানোর কাজে ব্যবহারেরর জন্য জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ও বেসরকারি
সংস্থাগুলোকে দেওয়া হবে।

 The #UK has announced around £21 million to support the uD83CuDDE9#Bangladesh Government’s priorities for fighting #COVID19,…

Posted by UK in Bangladesh on Sunday, 5 April 2020