প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে
গঠিত আপিল বিভাগের বেঞ্চ রোববার এ দিন নির্ধারণ করে আদেশ দেয়।
বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন, ওবায়দুল হাসান ও এম. ইনায়েতুর রহিম।
প্রকৌশলী শামীম ইস্কান্দারের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এএম মাহবুব উদ্দিন
খোকন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পর অনুসন্ধানে নেমে শামীম ইস্কান্দারকে সম্পদ
বিবরণী জমা দিতে ২০০৭ সালে নোটিস দেয় দুদক। পরে অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ
অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় মামলা করে
দুর্নীতি বিরোধী সংস্থাটি।
এ মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।
এরপর শামীম ইস্কান্দরের এক আবেদনের প্রেক্ষিতে ২০০৯ সালে মামলার কার্যক্রম
স্থগিত করে হাই কোর্ট। তা আপিল বিভাগের রায়েও বহাল থাকে। পরে ২০১৯ সালে এ স্থগিতাদেশ
প্রত্যাহার করে আদালত।
শামীম এস্কান্দারের অবৈধ সম্পদ মামলা স্থগিতের হাইকোর্ট আদেশ বহাল
এর মধ্যে ২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে শামীম ইস্কান্দার আবেদন করলে শুনানি
শেষে তা খারিজ করে দেয় হাই কোর্ট।
এরপর এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন শামীম
ইস্কান্দার ও তার স্ত্রী।