ক্যাটাগরি

ওদের যখন দেখি

কত্তো খাবার হোটেল-মোটেল

এমনকি ফুটপাতে;

মা গো, তবু কেন অ্যাত্তো
মানুষ

ভিক্ষাপাত্র হাতে?

 

কত্তো খাবার থাকছে পড়ে মা…
মা গো

তোমার-আমার পাতে;

বলো, তবু কেন ক্ষুধার্ত
চিৎকারে

ঘুম ভেঙে যায় রাতে?

 

বুকটা আমার হুহু করে মা…মা
গো

ওদের যখন দেখি;

শূন্য থালার করুণ কান্না দেখে

সব মনে হয় মেকি।

 

ঢাকা, ৮ এপ্রিল ২০২২

 

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও
লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা
kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!