প্রতীকী ছবি
নিহতের নাম স্বপন (২৬)। বুধবার রাত
১০টার দিকে আহত হওয়ার পর রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
মোটর সাইকেলটি চালাচ্ছিলেন সবুজ নামে
এক যুবক, যিনি স্বপনেরই বন্ধু। তিনি নিজেও আহত হয়েছেন।
সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, তারা দুজন মাতুয়াইল থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে দক্ষিণ বাড্ডা যাচ্ছিলেন।
পথে স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে একটি বাসের হালকা ধাক্কা লাগে।
“আমরা দুজন দুদিকে পড়ে যাই। স্বপন যে দিকে পড়ে, সেদিক
দিয়ে যাওয়া একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়।”
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই
আব্দুল খান জানান, স্বপনের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে।