এ নিয়ে সেখানে মাটির নিচে তিনটি বোমা পাওয়া গেল। এগুলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।
শনিবার পাওয়া বোমাটি ২৫০ কেজি ওজনের বলে জানান বিমানবন্দরের পরিচালক এএইচ এম তৌহিদ উল আহসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তৃতীয় টার্মিনালে কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় ২৫০ কেজি ওজনের এই বোমা পাওয়া যায়।”
খবর দেওয়া হলে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। এরপর বোমাটি ধ্বংস করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানান বিমানবন্দরের পরিচালক।
শাহজালাল বিমানবন্দরে মাটি খুঁড়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে মাটি খুঁড়ে ফের মিললো বোমা
তৃতীয় টার্মিনালের কাজ শুরুর পর গত ৯ ডিসেম্বর আড়াইশ কেজি ওজনের প্রথম বোমাটি পাওয়া গিয়েছিল। তার পাঁচ দিন পর পাওয়া গিয়েছিল সমান ওজনের আরেকটি বোমা।
তৌহিদ উল আহসান বলেন, “বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগের বোমাগুলোর মতো এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভুমিতে নিক্ষেপ করা হয়েছিল।”