ইউনিয়ন বার্লিনের
মাঠে শুক্রবার ডর্টমুন্ডের ২-১ গোলে হারা ম্যাচে দলের একমাত্র গোলটি করেন মোকুকু। এদিন
তার বয়স ছিল ১৬ বছর ২৮ দিন।
আগের রেকর্ডটি ছিল
বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান রিটজের। গত জুনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১৭ বছর ৩৪
দিন বয়সে গোল করেছিলেন এই জার্মান মিডফিল্ডার।
ডর্টমুন্ড অনূর্ধ্ব-১৭
ও ১৯ দলের হয়ে ৮৮ ম্যাচে ১৪১ গোল করা মোকুকু বুন্ডেসলিগায় নিজের ষষ্ঠ ম্যাচে পেলেন
জালের দেখা।