ক্যাটাগরি

বিজয়ের নাটক ‘তোমাদের এই নগরে’

শনিবার রাত ৮টা বাংলা সংবাদের পর নাটকটি প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ, প্রযোজনা করেছেন আবু তৌহিদ।

নাটকের গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ বাবুর সঙ্গে সহপাঠী নিলুর বিয়ে কথা চলছিল। এর মাঝে দেশে মুক্তিযু্দ্ধ শুরু হলে দেশের জন্য লড়াইয়ে যোগ দেন বাবু। বিজয়ের পর বাবুর সহযোদ্ধাদের মধ্যে অনেকেই ফিরলেও বাবুর আর ফেরা হয়নি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, মিলি বাশার, প্রাণ রায়, হাফিজুর রহমান সুরুজ, তোফা হাসান, সাব্বির আহমেদ, অবাক রায়হান, শাকিলা আক্তার, ইরা হাসানসহ আরও অনেকে।