একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলে দিনাজপুর আবহওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান।
কুয়াশানর দাপট কমে আসলেও তাপমাত্রা কমে যাওয়ায় এবং শৈত্য প্রবাহ শুরু হওয়ায় হাড় কাঁপানো শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তোফাজ্জল হোসেন বলেন, ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত জেলায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করেছে।
বুধবার থেকে তাপমাত্রা কমকে শুরু করে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এবং বৃহস্পতিবার আরও কমে হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষজন কাজ করতে সমস্যায় পড়ছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে কৃষি শ্রমিকদের মাঠে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে।