ক্যাটাগরি

মেসিদের ‘আরও কার্যকর’ হওয়ার তাগিদ কুমানের

আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল।
১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ
স্থানে আছে ভালেন্সিয়া।

গত চার লিগ ম্যাচে জিততে পারেনি ভালেন্সিয়া।
হেরেছে একটিতে, বাকি তিনটি ড্র। কুমান ভালো করেই জানেন ঘুরে দাঁড়াতে মরিয়া প্রতিপক্ষ।

“আমরা নিজেদের উপর নির্ভর করি। আমাদের অবশ্যই খুবই মনোযোগী
থাকতে হবে। ভালেন্সিয়া শক্তিশালী দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সুযোগ তৈরি
করতে ভালো খেলতে হবে আমাদের।”

লেভান্তের বিপক্ষে লিওনেল মেসির দ্বিতীয়ার্ধের
একমাত্র গোলে জিতেছিল বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে গোল
করেছিলেন জর্দি আলবা ও ফ্রেঙ্কিং ডি ইয়ং। ভালেন্সিয়া ম্যাচে শিষ্যদেরকে আরও কার্যকর
হওয়ার বার্তা দিলেন কুমান।

“আমরা সুযোগ তৈরি করতে পারা একটি দল। আমাদের সেগুলো কাজে
লাগানোর ক্ষেত্রে আরেকটু কার্যকর হতে হবে। (সুযোগ পেলে) প্রতিপক্ষকে আমাদের শাস্তি
দিতে হবে। (যথেষ্ট কার্যকর হতে না পারাটা) আমাদের অবশ্যই বদলাতে হবে।”