সাভার থানার ওসি
এএফএম সায়েদ
জানান, উপজেলার
বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে শুক্রবার বিকেলে তাদের মৃত্যু হয়।
তারা হল- ওই গ্রামের
সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও
রুহুল আমীনের
ছেলে ইব্রাহিম
(১২)।
ওসি সায়েদ বলেন, গ্রামের কুমার
খোদা আশ্রমের
পাশে মাহবুব নামে এক
ব্যক্তি গর্ত
করেছেন। সেখানে পানি রয়েছে। বিকালে গর্তের
পাশে খেলাধুলা
করতে যায় হাবিব ও ইব্রাহিম। পরে
স্থানীয়রা গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার
করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে। অভিযোগ দেওয়া হলে পুলিশ পরবর্তী ব্যবস্থা
নেবে বলে
জানান ওসি সায়েদ।