ক্যাটাগরি

গাজীপুরে কভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

নিহত আবুল হাসেম
(২২) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের আব্দুর করিমের ছেলে।

শনিবার দুপুরে ঢাকা-বাইপাস
সড়কে তিনি মারা যান বলে জানিয়েছেন বাসন থানার ওসি মো. কামরুল ফারুক।

তিনি বলেন, নাওজোর
পূর্ব উত্তরপাড়ায় মো. খালেকুজ্জামান নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় থাকতেন হাসেম।
তিনি ইসলামপুর এলাকায় জে কে স্পিনিং কটন অ্যান্ড সিনথেটিক মিলস নামে একটি কারখানার
শ্রমিক ছিলেন।

“দুপুরে খাবারের বিরতির
সময় কারখানা থেকে বের হয়ে বাইসাইকেলে করে বাসায় যাওয়ার পথে কভার্ড ভ্যানের ধাক্কায়
ঘটনাস্থলেই নিহত হন হাসেম।”

পরিবারের আবেদনে ময়নাতদন্ত
ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে বলে জানান ওসি কামরুল ফারুক।