রোববার ডিবিএইচ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়, নাসিমুল বাতেন কোম্পানির ডিএমডি এবং ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে
আসছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এমডি পদে তার নিয়োগ অনুমোদন করে।
নাসিমুল বাতেন ডিবিএইচে যোগ দেন ১৯৯৮ সালের
শুরুতে। দীর্ঘ ২৩ বছরে এ কোম্পানির হেড অফ বিজনেস, হেড অফ অপারেশনস, হেড অফ হোম লোনস,
হেড অফ ব্রাঞ্চসহ বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন।
ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র
নাসিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ এবং এমবিএ করেছেন।