ক্যাটাগরি

বাহুমূলের কালচেভাব দূর করতে প্রাকৃতিক উপাদান

নিয়মিত ব্যবহারে উপকার মেলে এসব প্রাকৃতিক
উপাদান থেকে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদন থেকে বগলের কালচেভাব দূর করার উপায় সম্পর্কে জানানো হল।

বেইকিং সোডা:
বেইকিং সোডা বাহুমূলের কালচেভাব দূর করতে খুব ভালো কাজ করে। পানি ও বেইকিং সোডা মিশিয়ে
ঘন পেস্ট তৈরি করে বাহুমূলে সপ্তাহে দুবার স্ক্রাব করুন। স্ক্রাব করে তা সাধারণ পানি
দিয়ে ধুয়ে আলতোভাবে মুছে নিন।

নারিকেল তেল:
নারিকেল তেলে আছে ভিটামিন ই যা প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে বলে বিশ্বাস করা হয়।
বাহুমূলে প্রতিদিন নারিকেল ত্বল মালিশ করে পনের মিনিট অপেক্ষা করুন। এরপর সাধারণ পানি
দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যাপল সাইডার ভিনিগার: এটা কেবল চর্বি কাটায় না বরং ত্বকের মৃত কোষ দূর করে। কারণ এতে
আছে মৃদু অ্যাসিড যা প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে।

দুই টেবিল-চামচ অ্যাপল সাইডার ভিনিগারের
সঙ্গে বেইকিং সোডা মিশিয়ে তা বাহুমূলে মেখে পাঁচ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে আসলে সাধারণ
পানি দিয়ে ধুয়ে ফেলুন।

জলপাইয়ের তেল:
প্রাচীনকাল থেকেই নারীরা সৌন্দর্যচর্চায় জলপাইয়ের তেল ব্যবহার করতেন।

এক টেবিল-চামচ জলপাইয়ের তেলের সঙ্গে এক
টেবিল-চামচ বাদামি চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে বাহুমূলের ত্বক এক্সফলিয়েট করে নিন।
দুই মিনিট স্ক্রাব করে কিছুক্ষণ রেখে এরপর সাধারণ পানি দিয়ে ত্বক ধুয়ে নিন।

লেবু: লেবু
প্রাকৃতিক ব্লিচিং হিসেবে পরিচিত। অর্ধেকটা লেবু কালো অংশে প্রতিদিন গোসলের আগে দুতিন
মিনিট ধরে মালিশ করুন। কয়েকদিনের মধ্যেই পরিবর্তন চোখে পড়বে।

আরও পড়ুন

দাগ কমাতে বেইকিং সোডা
 

হাত পা উজ্জ্বল করার উপায়
 

দূর করুন শরীরের দুর্গন্ধ