শনিবার প্রতিষ্ঠানটির
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৭টি বিভাগে সন্মাননা জানানো ১০৫টি ব্র্যান্ডের মধ্যে
বিকাশকে সামগ্রিকভাবে সেরা ব্র্যান্ড হিসেবে নির্বাচন করেছেন ভোক্তারা।
একইসঙ্গে মোবাইল ফিনান্সিয়াল
সার্ভিস বিভাগেও টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে বিকাশ।
বিকাশ জানায়, গত বুধবার
রাতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কার দেওয়ার মাধ্যমে
সম্মাননা জানানো হয়।
এআইইউবির সহযোগিতায়
নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় ব্র্যান্ড ফোরাম
এ আয়োজন করে।
নিয়েলসেনের জরিপ পদ্ধতি
‘উইনিং ব্র্যান্ডস’ অনুসারে এই জরিপ পরিচালিত হয়। এবার দেশজুড়ে প্রায় ৭ হাজার ৬০০ ভোক্তা
এ জরিপে অংশ নেন।
দেশের ব্র্যান্ডগুলোকে
অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ১২ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দিচ্ছে।
ভোক্তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যে ব্র্যান্ডগুলো সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে
তাদেরকেই এই সম্মাননা জানানো হয়।