রোববার
বেলা সোয়া ১টার দিকে উপজেলার গাছতলা বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে
বলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান।
তিনি
বলেন, নেত্রকোণা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাসটি নেত্রকোণাগামী অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
নিহতদের
সবাই ওই অটোরিকশার আরোহী
ছিলেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পরেনি পুলিশ।
স্থানীয়
বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দ্রুতগতির বাসটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চাপা দেয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে।