ক্যাটাগরি

রেনু হত্যা: পলাতক আসামি মহিনের সম্পত্তি জব্দের নির্দেশ

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ রোববার এ আদেশ দেন। আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ১ ফেব্রুয়ারি দিন রেখেছেন তিনি।

২০১৯ সালের মাঝামাঝি সময়ে ছেলেধরার গুজব নিয়ে দেশে যখন তোলপাড় চলছে, সেই সময় ২০ জুলাই ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তসলিমা রেনুকে (৪২) পিটিয়ে মারা হয়। তিনি তার মেয়েকে ভর্তি করানোর জন্য খবর নিতে সেখানে গিয়েছিলেন।

হৃদয়(ফাইল ছবি)

হৃদয়(ফাইল ছবি)

ওই ঘটনায় রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু তখন অজ্ঞাতপরিচয় পাঁচশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে গতবছর ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হক।

অভিযোগপত্রে যে ১৫ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে দুজন অপ্রাপ্ত বয়স্ক কিশোর রয়েছে। আর মো. মহিন উদ্দিন (১৮) পলাতক।

বাকি ১২ জনের মধ্যে ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লাকে (২০) প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বছর গড়ানোর পর রেনু হত্যামামলার অভিযোগপত্র

রেনু হত্যামামলার অভিযোগপত্র আদালতে উপস্থাপন
 

অন্যরা হলেন- রিয়া বেগম ওরফে ময়না বেগম (২৯), আবুল কালাম আজাদ ওরফে আজাদ মন্ডল (৫০), কামাল হোসেন (৪০), মো. শাহিন (৩২), মো. বাচ্চু মিয়া (৩৬), বাপ্পী ওরফে শহিদুল ইসলাম (২১), মুরাদ মিয়া (২৬), সোহেল রানা (৩০), আসাদুল ইসলাম (২২), বিল্লাল মোল্লা (৩২) ও  রাজু ওরফে রুম্মান হোসেন (২৩)।

আসামিদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে আলাদা অভিযোগপত্র দেওয়া হয়।