শনিবার রাতে হোটেলটিতে
এক অনুষ্ঠানে বিশেষ প্যাকেজের ঘোষণা দেন র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মহাব্যবস্থাপক
আলেকজান্ডার হুয়েসলার।
রোববার থেকে বৃহস্পতিবার
পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন এই বিশেষ প্যাকেজের সুবিধা নিতে পারবেন নারীরা।
প্যাকেজের আওতায় সকাল
৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাড়ে তিন হাজার টাকায় সেবা পাবেন নারীরা। আর বিকাল ৩টা
থেকে রাত ১০ টার প্যাকেজে খরচ পড়বে সাড়ে সাত হাজার টাকা।
রবি থেকে বৃহস্পতিবার
পর্যন্ত পুরো দিনের প্যাকেজে খরচ পড়বে সাড়ে ৯ হাজার টাকা।
এসব প্যাকেজে পুরুষের
পাশাপাশি নারীরাও খেলাধুলা, স্পা থেরাপি ছাড়াও ওয়াটার গার্ডেন পন্ড এলাকায় হাঁটার সুযোগ
পাবেন।
হারবাল স্টিম রুম,
টেনিস, বাস্কেট বল ও ব্যাডমিন্টন কোর্ট ও সু্ইমিং পুল ব্যবহারের সুযোগ পাবেন তারা।
অনুষ্ঠানে জানানো হয়,
৩০ জুন পর্যন্ত বিশেষ প্যাকেজে বাংলাদেশিদের জন্য ৫০ শতাংশ ছাড় থাকবে। সিটি আলো কার্ড
ব্যবহারকারীরা বাড়তি আরও ১০ শতাংশ ছাড় পাবেন।
আলেকজান্ডার হুয়েসলার
বলেন, “করোনাভাইরাস মহামারীতে নারীরা গৃহবন্দি হয়ে পড়েছেন। তাদের জন্য আনন্দময় সময়
কাটানোর জন্য আমরা বিশেষ প্যাকেজ নিয়ে এসেছি।
“র্যাডিসন ব্লু হোটেল
সব সময়ই নারীদের সর্বোচ্চ সুস্থতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যবিধি
মেনে নারীদের জন্য আমরা এসব প্যাকেজের ব্যবস্থা রাখব। চাইলেই তারা এখানে দিনের অর্ধেক
সময় কিংবা পুরো দিন কাটাতে পারবেন।”
অনুষ্ঠানে অভিনেতা
শাকিব খান বলেন, “নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করতে আমি এ অনুষ্ঠানে এসেছি। আমি চাই নারীরা
আরও এগিয়ে যাক, সর্বক্ষেত্রে তারা সফলতা অর্জন করুক।”
শিক্ষা উপমন্ত্রী মুহিবুল
হাসান চৌধুরী নওফেল, সঙ্গীতশিল্পী এলিটা করিম, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কয়েকজন তরুণ
নারী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এছাড়া কমেডি শো ও ফ্যাশন শোর আয়োজন
করা হয়।