ক্যাটাগরি

নাখালপাড়ায় দুই ঘণ্টা গ্যাস থাকবে না সোমবার

রোববার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে
বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন/অপসারণ প্রকল্পের গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের
টাই-ইনের জন্য সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পূর্ব নাখালপাড়া, রেলক্রসিং
সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ
বন্ধ থাকবে।