রোববার ছিল ২০২১ সালের প্রথম
লেনদেন। বেলা ১টা পর্যন্ত ঢাকা স্টক
এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯৩ দশমিক ৭২ পয়েন্ট
বা ৩ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৫ দশমিক ৭৯ পয়েন্ট হয়।
এ বাজারে ওই সময় পর্যন্ত
১ হাজার ৩৯৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তখন পর্যন্ত লেনদেন হওয়া ৩৭১টি
কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬০টির, কমেছে ৬০টির;
অপরিবর্তিত ছিল ৫১টির দর।
বেলা ১টা পর্যন্ত চট্টগ্রাম স্টক
এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৭৫ দশমিক ৪৪ পয়েন্ট বা ৩ দশমিক ৬৯ শতাংশ
বেড়ে ১৬ হাজার ১৬৮ পয়েন্ট হয়।
ওই সময় পর্যন্ত সিএসইতে ৪৫ কোটি ২
লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির শেয়ার
ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৮৫টির দর বেড়েছে, ৩৯টির কমেছে এবং ৩৮টির দর
অপরিবর্তিত রয়েছে।