ক্যাটাগরি

ভারতের উত্তর প্রদেশে শ্মশানের ছাদ ভেঙে নিহত ১৮

এনডিটিভি জানায়, রোববার একটি শেষকৃত্যে অংশ নিতে আসা লোকজনের ওপর ছাদ ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

বৃষ্টির কারণে ছাদটি ভেঙে পড়েছে। ধ্বংসস্তুপের নিচ থেকে ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

ছবি: এনডিটিভি

ছবি: এনডিটিভি

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনও উদ্ধার কাজ চলছে। পুলিশ এবং দমকল বিভাগ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।