শনিবার একটি বিস্ফোরক ডিভাইস সৈন্যদের বহনকারী সাঁজোয়া যানে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে, জানিয়েছে তারা।
ঘটনার সময় ফরাসি সৈন্যরা মালির পূর্বাঞ্চলীয় মেনাকায় প্রাথমিক অনুসন্ধান ও তথ্য সংগ্রহের অভিযানে ছিলেন বলে ফ্রান্সের জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে জানানো হয়েছে। আহত সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মালির দক্ষিণাঞ্চলীয় হমবরিতে আরেকটি অভিযানে বোমা বিস্ফোরণে তিন ফরাসী সেনা নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মেনাকায় হতাহতের এ ঘটনা ঘটল।
মালিতে জঙ্গিদের বিরুদ্ধে ‘বাককেন’ নামের সামরিক অভিযানের চালাচ্ছে ফ্রান্স। উভয় ঘটনায় হতাহত সেনারা এই অভিযানের অংশ ছিল।
সোমবার হমবরিতে চালানো হামলার দায় আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) স্বীকার করেছে বলে শনিবার এক টুইটে জানিয়েছে জিহাদিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।
সাম্প্রতিক সময়ে জেএনআইএম মালি ও পার্শ্ববর্তী বুরকিনা ফাসোতে সৈন্য ও বেসামরিক নাগরিকদের উপর একাধিক হামলা চালিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা ও ইউরোপীয় মিত্রদের একটি সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স।