গত
২৫ ডিসেম্বর থেকে সারা দেশের লাইফবয় ক্রেতাদের এই সেবা দেওয়া হবে বলে জানিয়েছে
ইউনিলিভার।
এক
সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিলিভার জানায়, কোভিড-১৯ এর চলমান প্রভাব এবং শীতকালীন নানান
রকম অসুস্থতা যেমন- ঠাণ্ডা ও জ্বর থেকে সকলকে সুরক্ষিত রাখতে ভিডিও কল, চ্যাট ও
ফোন কলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ দেওয়া হবে।
লাইফবয়ের
১৫০ গ্রাম এর স্পেশাল এডিশন সাবানের প্যাকেটের উপরে থাকা কোড এসএমএস করে, ডিজিটাল
হসপিটালের পক্ষ থেকে ৩০ দিনের জন্য ফ্রি-তে অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন
গ্রাহকরা।
প্যাকেটের
গায়ে লেখা কোডটি ২৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। গ্রাহক ০৮ ০০০ ১১১ ০০০ (টোল-ফ্রি)
নম্বরে কল দিয়ে চিকিৎসকের সঙ্গে আনলিমিটেড কন্সালটেশন করার পাশাপাশি ভিডিও
কন্সালটেশন এবং ডক্টর চ্যাটের জন্য গুগল প্লে স্টোর থেকে ‘ডিজিটাল হসপিটাল’
অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
ইউনিলিভার
বলছে, কোভিড-১৯ এর পাশাপাশি শীতকালীন ঠাণ্ডাজনিত অসুস্থতা যেমন- সাধারণ ফ্লু, জ্বর
ও শ্বাসকষ্টজনিত সমস্যার মানসম্মত চিকিৎসা দিতেই এই উদ্যোগ।
ইউনিলিভার
বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে বলেন, “মহামারীর শুরু
থেকে আমরা বাংলাদেশে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই এ সহযোগিতা করার প্রতিশ্রুতি
দিয়েছি। সেই প্রতিশ্রুতিতে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত সকলকে পণ্য
অনুদান, সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন, জনগণ ও তাদের
জীবিকাকে সুরক্ষিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত।”
তিনি
বলেন, “আমাদের সর্ববৃহৎ হাইজিন ব্র্যান্ড লাইফবয় সারা দেশের জনগণকে সহযোগিতার
লক্ষ্যে এই প্রতিশ্রুতি পরিচালনা করছে এবং বিভিন্ন পার্টনারের সাথে কাজ করছে। কোভিড-১৯
এর সাথে শীতকালীন অসুস্থতার সাথে লড়াই করার জন্য আমাদের জনগণের জন্য উন্নত মানের
চিকিৎসা ব্যবস্থা দরকার। ডিজিটাল হসপিটালের সাথে এই পার্টনারশিপের মাধ্যমে, এই
কঠিন সময়ে লাইফবয় জনগণকে সুস্বাস্থ্যে সহযোগিতা এবং আরও ভাল হাইজিন এর ব্যবস্থা
করতে পারবে।“
ডিএইচের
সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অ্যান্ড্রু স্মিথ বলেন, “শীতকালে
ঠাণ্ডা এবং ফ্লু বাংলাদেশের লাখো মানুষের জন্য একটি চিন্তার বিষয়। লাইফবয় সাবান
কেনার মাধ্যমে ফ্রি-তে চিকিৎসকদের কল করার সুযোগটি ইউনিলিভার বাংলাদেশ এবং ডিজিটাল
হসপিটালের প্রশংসনীয় উদ্যোগ। আমাদের লক্ষ্য জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা
এবং সবার মাঝে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার বিষয়ে সহযোগিতা করা।”