মনিরুজ্জামান মৃধা লিটন
জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক
ছিলেন।
ফরিদপুর জেলা কৃষক লীগের
সভাপতি শেখ শহিদুল ইসলাম জানান, বোয়ালমারী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয়
মনোনয়ন পান সেলিম রেজা লিপন মিয়া।
“এদিকে, দলীয় সিদ্ধান্ত
অমান্য করে তিনি (লিটন মৃধা) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন।
তাকে আমরা প্রথমে মৌখিক এবং পরবর্তীতে কারণ দর্শানো নৌটিশ প্রদান করি। কিন্তু তার কোনো উত্তর দেননি। এর কারণে দলীয় পদ ও প্রাথমিক সদস্য
পদ থেকে মনিরুজ্জামান মৃধা লিটনকে অব্যহতি দেওয়ার সুপারিশ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো
হয়েছে।”
বোয়ালমারী পৌর নির্বাচনে
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, বিএনপির ধানের শীষ
প্রতীকে আব্দুর শুকুর শেখ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুজ্জমান মৃধা লিটন মেয়র
পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।