ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার
সকালে মহিউদ্দিন প্রধান (৪৪) নামে এই পরিদর্শক মারা যান বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা
মহিউদ্দিন সোনারগাঁ পৌরসভার ভট্টপুর গ্রামের গিয়াসউদ্দিন
প্রধানের ছেলে। তিনি গত ২৭ ডিসেম্বর আক্রান্ত হন।
স্বাস্থ্য কর্মকর্তা পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “মহিউদ্দিন কোভিড-১৯ রোগীদের প্রতিবেদন দেওয়া, পরামর্শ, ওষুধ খাওয়ার নিয়ম জানানো
ও নমুনা সংগ্রহসহ বিভিন্ন সেবামূলক কাজ করেছেন।”
মহিউদ্দিন করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখ সারির যোদ্ধা
হিসেবে সোনারগাঁয়ে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন জেলার করোনাভাইরাস বিষয়ক ফোকাল পারসন
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে তার তার ছোট
ভাই ইয়াসিন প্রধান সাংবাদিকদের জানিয়েছেন।