পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য
গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান
বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা
বলে না।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে সামান্য মানসিক কষ্ট হতে পারে। সপ্তাহের মাঝদিকে
ভ্রমণে যাওয়া হতে পারে অথবা নিজের অবস্থা ও পরিবেশের পরিবর্তন ঘটাতে পারেন। সপ্তাহের
শেষদিকে আর্থিক ক্ষেত্রে কোনো পরিবর্তনের জন্য সদা প্রস্তুত থাকতে হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে নতুন বন্ধুর দেখা পাবেন, অনেকের সঙ্গে পরিচয়
হতে পারে। সপ্তাহের মাঝদিকে শত্রুর শত্রুতা সম্পর্কে সচেতন থাকতে হবে। সপ্তাহের শেষদিকে
আপনার ব্যক্তিতের পরিপূর্ণ বিকাশ ঘটবে, নতুন অভিজ্ঞতা হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে কতটা লাভবান হবেন তা নির্ভর করবে নিজের যোগ্যতা
ওপর। সপ্তাহের মাঝদিকে কারও সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়ে উঠতে পারে। যথেষ্ট সাফল্য অর্জন
করবেন। সপ্তাহের শেষদিকে দরিদ্র, অসহায় ও আর্তের প্রতি সহানুভুতিতে অন্তর ভরে উঠবে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে দর্শন ও বিজ্ঞানের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব
করতে পারেন। সপ্তাহের মাঝদিকে আপনার কর্মস্থলে বিশেষ খ্যাতি অর্জন করতে পারেন। সপ্তাহের
শেষদিকে মানব চরিত্রের অধ্যয়নের প্রতি আগ্রহ দেখা দিতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে পরলোক বা আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে চর্চা করতে
পারেন। সপ্তাহের মাঝদিকে ধার্মিক ও চিন্তাশীল ব্যক্তিদের সংস্পর্শে আসবেন। সপ্তাহের
শেষদিকে কাজ করার ক্ষেত্রে সবধরনের সুযোগ সুবিধা পাবেন। ক্ষেত্র বিশেষ কর্তৃত্ব করার
সুযোগ মিলতে পারে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আপনি এমন কারও দেখা
পাবেন যার সঙ্গে জীবনের একটা যোগসুত্র তৈরি হবে। সপ্তাহের মাঝদিকে কোনো দুঃসংবাদ আপনাকে
বিমর্ষ করতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মজীবী কারও বিদেশ যাত্রার সম্ভাবনা আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি
না করে খুব সাবধানে থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে পরিবারে বিবাগ সংঘটনের যোগ আছে। অথবা
চিরস্থায়ী কোনো মৈত্রীবন্ধন হতে পারে। সপ্তাহের শেষদিকে অলৌকিক ও রহস্যময় ব্যাপারে
আগ্রহ দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে অর্থ বিনিয়োগে কিংবা
উপার্জনে সচেষ্ট হতে হবে। সপ্তাহের মাঝদিকে অসুস্থতা থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতন হতে
হবে। সপ্তাহের শেষদিকে জীবনসঙ্গীর কথায় বিরক্ত হতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে যারা সম্পদ কেনাবেচায় জড়িত তারা লাভবান
হবেন। সপ্তাহের মাঝদিকে প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভেবে নিতে
হবে। প্রিয়জনের কাছ থেকে অপরিমেয় সুখ পাবেন। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যের প্রতি যত্নবান
হতে হবে, যথা সম্ভব বিরোধী মনোভাব এড়িয়ে চলুন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে স্ত্রী, সন্তানদের নিয়ে ভ্রমণে আনন্দ
পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সপ্তাহের শেষদিকে
সামাজিক যোগাযোগের মাধ্যমে পরস্পরের প্রতি ভালোবাসার গভীরতা বুঝতে পারবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আর্থিক সুবিধা পাওয়ার
সম্ভাবনা প্রবল। আগ্রাসী মনোভাব ত্যাগ করতে হবে, তবেই প্রত্যাশা অনুযায়ি উপার্জন করতে
পারবেন। সপ্তাহের মাঝদিকে প্রতিবেশির কাছ থেকে কোনো উপকার পেতে পারেন। সপ্তাহের শেষদিকে
একজন বিশেষ বন্ধুর সঙ্গে সাচ্ছন্দ্য বোধ করবেন।
মীন রাশি (১৯ জানুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে লাভবান হতে
পারেন। সপ্তাহের মাঝদিকে নিজের জন্য অর্থ সাশ্রয়ের ধারণাটি সফল হতে পারে, ফলে যথাযথ
সঞ্চয় হবে। সপ্তাহের শেষদিকে মানুষের প্রসংশা পাবেন।
আরও পড়ুন