শনিবার বেলা ১১টার দিকে শহরের কান্দুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত নেত্রকোণা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের এরশাদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় এরাশাদুলকে আটক করেছে পুলিশ।
নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম স্থানীয়দের বরাতে বলেন, কান্দুলিয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে আফরোজা আক্তারের সঙ্গে এরশাদুলের একমাস আগে ডিভোর্স হয়। আফরোজা শহরের চকপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। আর তাদের ছেলে আরাফাত থাকত কান্দুলিয়ায় নানির সঙ্গে থাকত।
“শনিবার সকাল ১০ টার দিকে এরশাদুল কান্দুলিয়ায় ছেলেকে দেখতে যান । এ সময় তিনি আরাফাতকে নিয়ে বাড়ির একটি ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয় এবং শ্বাসরোধে হত্যা করে।”
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে আরাফাতের লাশ উদ্ধার ও এরশাদুলকে আটক করে বলে ওসি জানায়।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।