গত বৃহস্পতিবার জাতির
পিতার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয় বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনের সময়
অন্যদের মধ্যে ব্যাংকের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা
মো. মাহবুব উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক
খান, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ ও মো. মোশাররফ
হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, মো. মিজানুর রহমান ভুঁইয়া
ও মিফতাহ উদ্দীন এবং ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় তারা সুরা ফাতেহা
পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী
কর্মকর্তা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।