ক্যাটাগরি

রাজশাহীর ভবানীগঞ্জেও ভোট বর্জন বিএনপির

ভোট
দিতে কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

বিএনপির
মেয়র প্রার্থীআব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, “সকাল ১০টার দিকে কয়েকজন সমর্থক
নিয়ে তিনি শহীদ সেকেন্দার মেমরিয়াল উচ্চ বিদ্যালয় ভোট দিতে যাচ্ছিলেন। এ সময়
আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তাকে কেন্দ্রে যেতে বাধা দেয় এবং লাঞ্ছিত করে।”

ভোট না
দিয়ে সেখান থেকে ফিরে আসেন উল্লেখ করে তিনি জানান, বিষয়টি সাথে সাথে রিটানিং
অফিসারকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তার।

তবে ভোট
কেন্দ্রে পরিদর্শন শেষে রাজশাহীর ডিসি সাংবাদিকদের জানান, পৌরসভার সব কেন্দ্রে
শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাননি। ‘ফলে ভোট বর্জনের
কোনো পরিস্থিতি তৈরি হয়নি।’

ভবানীগঞ্জ
পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ
কাউন্সিলরের পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ হাজার ৪০৫ জন ভোটার রয়েছেন
সেখানে।

এছাড়াও
রাজশাহীর অপর দুইটি পৌরসভা বাঘা উপজেলার আড়ানী এবং গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে ভোট
গ্রহণ হয়েছে।