ক্যাটাগরি

৩ হাজার মিটারে রিংকির নতুন রেকর্ড

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিন শনিবার ১০ মিনিট ৪৩ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন রিংকি। এই ইভেন্টে আগের রেকর্ড ছিল হালিমা খানম বিথির। ২০০৩ সালে তিনি দৌড় শেষ করেছিলেন ১১ মিনিট ০৮ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে। 

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নন্দিনী কর্মকার (১০ মিনিট ৫৬ দশমিক ৯০ সেকেন্ড) দ্বিতীয় ও বাংলাদেশ নৌবাহিনীর শামসুন্নাহার (১১ মিনিট ১৫ দশমিক ৩০ সেকেন্ড) তৃতীয় হয়েছেন। 

প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে ১২টি সোনা, ৮টি রুপা ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২৯ পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ৯টি সোনা, ১৪টি রুপা ও ৬টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক বাংলাদেশ সেনাবাহিনীরও। আর কারও পদক সংখ্যা দুই অঙ্কে পৌঁছায়নি।