শুক্রবার দলের জ্যেষ্ঠ
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ
করা হয়।
চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায়
আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৫২ পৌরসভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করল
বিএনপি।
চূড়ান্ত মনোনয়ন পাওয়া
প্রার্থীদের শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে দলীয় মনোনয়নের প্রত্যয়নপত্র
সংগ্রহ করতে বলা হয়েছে।
সকাল ১১টায় চট্টগ্রাম,
সিলেট ও রংপুর, বেলা ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং দুপুর ২টায় ঢাকা ও ময়মনসিংহের
পৌর সভার চূড়ান্ত প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।