ক্যাটাগরি

পেট্রাপোল শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

পেট্রাপোল কাস্টমস
ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীর
বরাতে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এই তথ্য
জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার
সন্ধ্যায় আন্দোলকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। মঙ্গলবার সকাল থেকে
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে। দাবি
মেনে নেওয়ায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে তারা পায়ে হেঁটে পেট্রাপোল ও বেনাপোলের মধ্যে
যাতায়াত করতে পারবেন।


‘জীবন-জীবিকা’র আন্দোলনে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
 

পেট্রাপোলে শ্রমিকরা
সোম ও মঙ্গলবার দুই দিন কর্মবিরতি পালন করলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে
যায়। এতে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই বন্দরে শত শত পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে।

তবে এ সময় বেনাপোল
বন্দর খোলা ছিল।

বেনাপোল শুল্কভবনের
কমিশনার আজিজুর রহমান বলেন, আন্দোলনের বিষয়টি ছিল তাদের অভ্যন্তরীণ। বেনাপোলে সব কার্যালয়
খোলা ছিল। পেট্রাপোল থেকে চালান পাঠানো শুরু করলে বেনাপোল বন্দর তা গ্রহণের জন্য প্রস্তুত
রয়েছে।