পুলিশ বলছে, ঢাকা মহানগরের
বিভিন্ন এলাকায় যে ‘বিষাক্ত’ মদ তৈরি হচ্ছে, তা পান করে মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে।
অবৈধ মদের কারখানা
নির্মূলে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সোমবার রাতে ভাটারার খিলবাড়িরটেক মুক্তি পল্লীর
ইউনিয়ন পরিষদ রোডে অভিযান চালায়।
গাজীপুরে রিসোর্ট থেকে ফিরে তিনজনের মৃত্যু, অসুস্থ কয়েকজন
পুলিশের গুলশান বিভাগের
উপ-কমিশনান সুদীপ কুমার চক্রবর্তী গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযান
শেষ পর্যায়ে। গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে আর ক্রাইম বিভাগের পুলিশ সদস্যরা সহযোগিতা
করছে।
এরইমধ্যে ছয়জনকে গ্রেপ্তার
করা হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি ঢাকা ও ঢাকার
বাইরের জেলায় মদপানে মৃত্যুর কয়েকটি ঘটনা ঘটেছে।