ক্যাটাগরি

রিয়াল প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত

তবে ৭৩ বছর বয়সী এই ফুটবল সংগঠকের শরীরে কোনো উপসর্গ দেখা
দেয়নি বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় লা লিগা চ্যাম্পিয়নরা।

গত সপ্তাহে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসের কোভিড-১৯ টেস্টের
ফল পজিটিভ আসার কথা জানায় রিয়াল। এরও কয়েক দিন আগে প্রধান কোচ জিনেদিন জিদানের শরীরে
করোনাভাইরাস শনাক্ত হয়। আগামী শনিবার লিগে ওয়েস্কা ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার অনুশীলনে
ফিরেছেন তিনি।

এছাড়া মৌসুমের শুরুর দিকে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন দলটির
ফরোয়ার্ড এদেন আজার, মিডফিল্ডার কাসেমিরো ও ডিফেন্ডার এদের মিলিতাও।