ক্যাটাগরি

গাজীপুরে ভবন থেকে পড়ে নারী শ্রমিক নিহত

নগরীর পালের পাড়া এলাকায়
বুধবার দুপুরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত নাজমা বেগম (৪০)
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্দারিয়া পাড়ার চাঁন মিয়ার স্ত্রী। তিনি তেলিপাড়ায় একটি
ভাড়া বাড়িতে থাকতেন। 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাসন থানার ওসি মো.
কামরুল ফারুক জানান, দুপুরে পালেরপাড়া (বিআরটিসির পশ্চিম পাশে) এলাকার আব্দুল মতিন
মেম্বারের মালিকাণাধীন ভবনের দোতলার উপরে তৃতীয়তলার নির্মাণ কাজ চলছিল। নির্মাণাধীন
ভবনের দোতলার জানালার কার্নিশের উপর দাঁড়িয়ে নাজমা  তিনতলার ছাঁদের  সেন্টারিংয়ের কাঠ খুলছিলেন।

“এক পর্যায়ে পা ফসকে
নিচে পড়ে যান তিনি। পরে এলাকাবাসী উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”