বিবিসি জানায়, কানাডার নাগরিক মিনাসিয়ান হামলার কথা স্বীকার করেছেন। কিন্তু তার আইনজীবীরা আদালতে দাবি করেন, মিনাসিয়ানের অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার আছে এবং কোনো অপরাধমূলক উদ্দেশ্যে নিয়ে তিনি ওই ঘটনা ঘটাননি।
বিচারক অ্যান মেলয় অবশ্য তাদের দাবি উড়িয়ে দিয়ে বলেন, মিনাসিয়ান ‘ঠণ্ডা মাথায় ওই হামলা চালিয়েছেন’।
ওই হামলায় আরো ১৬ জন আহত হন।
ভ্যান হামলা: টরোন্টোর রাস্তায় ছড়ানো ছিটানো জুতা, লাশ
মিনাসিয়ানের বিরুদ্ধে ১০টি হত্যা এবং ১৬টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল বলে জানায় বিবিসি।