ক্যাটাগরি

পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত

২১ বছর বয়সী এই ইতালিয়ানের কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ হওয়ার বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় ফরাসি ক্লাবটি।  ফলে লিগ ওয়ানে বুধবার স্বাগতিক বোর্দোর বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। আগামী শনিবার ফরাসি কাপে স্বাগতিক ব্রেস্তের  বিপক্ষেও তার খেলার তেমন সম্ভাবনা নেই। কিনের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে আগামী বুধবার চ্যাস্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে বার্সেলোনার […]

টরোন্টোয় ভিড়ে  ভ্যান হামলা: অ্যালেক মিনাসিয়ান দোষীসাব্যস্ত

বিবিসি জানায়, কানাডার নাগরিক মিনাসিয়ান হামলার কথা স্বীকার করেছেন। কিন্তু তার আইনজীবীরা আদালতে দাবি করেন, মিনাসিয়ানের অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার আছে এবং কোনো অপরাধমূলক উদ্দেশ্যে নিয়ে তিনি ওই ঘটনা ঘটাননি। বিচারক অ্যান মেলয় অবশ্য তাদের দাবি উড়িয়ে দিয়ে বলেন, মিনাসিয়ান ‘ঠণ্ডা মাথায় ওই হামলা চালিয়েছেন’। ওই হামলায় আরো ১৬ জন আহত হন। ভ্যান হামলা: টরোন্টোর রাস্তায় […]

গাজীপুরে ভবন থেকে পড়ে নারী শ্রমিক নিহত

নগরীর পালের পাড়া এলাকায় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত নাজমা বেগম (৪০) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্দারিয়া পাড়ার চাঁন মিয়ার স্ত্রী। তিনি তেলিপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।  প্রতীকী ছবি বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, দুপুরে পালেরপাড়া (বিআরটিসির পশ্চিম পাশে) এলাকার আব্দুল মতিন মেম্বারের মালিকাণাধীন ভবনের দোতলার উপরে তৃতীয়তলার নির্মাণ কাজ […]

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিকদের নির্বাচন ৬ মার্চ

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহাদত হোসেন বলেন, গত বছরের ২৮ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল; কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশে ওই সময় নির্বাচন স্থগিত করে দেওয়া হয়। “পরবর্তীতে দেশের পরিবেশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় ৬ মার্চ নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।”  বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির মাধ্যমে আমদানি ও […]

চট্টগ্রামে ভোটের সংঘাত: অস্ত্রের হদিস মেলেনি, অস্ত্রধারীরাও লাপাত্তা

গণমাধ্যমে ছবি প্রকাশ হলেও অপরাধীকে ধরতে পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় বলেই অভিযোগ উঠেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি সংঘাতের ঘটনা ঘটে, যাতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা গিয়েছিল। আ. লীগ-বিদ্রোহীদের দ্বন্দ্বে উত্তপ্ত চট্টগ্রামের ভোটের মাঠ   ভোটের আগে ১২ জানুয়ারি নগরীর মোগলটুলি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর […]

শ্রমিক বিক্ষোভের খবর প্রকাশ করায় বিডিনিউজ টোয়েন্টিফোরের বিরুদ্ধে মামলা

করোনাভাইরাসের মহামারীর মধ্যে গতবছর ২৭ জুন নীলফামারীতে ওই কারখানায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা নিয়ে বাংলাদেশের মূল ধারার সব সংবাদমাধ্যমের মত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও প্রতিবেদন প্রকাশ করে। জেলা পুলিশ, ইপিজেড কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক সেদিন সেখানে ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছেন, তার ভিত্তিতেই ওই প্রতিবেদন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশ করে। তাদের সেই […]

বাগেরহাটে কৃষকের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার

বুধবার বিকালে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে একটি সুপারি বাগানে এই মৃতদেহ পাওয়া যায় বলে সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান। মৃত কৃষক কওসার শেখ (৩৫) যাত্রাপুর গ্রামের আমির আলী শেখের ছেলে। প্রতীকী ছবি পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কওসার শেখ যাত্রাপুর […]

ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত

গত ৪ অক্টোবর হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচ খেলতে তখন তুরিনে যেতে পারেনি নাপোলি। কারণ হিসেবে তারা বলেছিল, দলের দুজন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খেলোয়াড়দের বাড়িতে থাকতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ম্যাচ স্থগিতের আবেদন করে দলটি। কিন্তু লিগ কর্তৃপক্ষ নিয়মের কথা জানিয়ে আগের সিদ্ধান্তে অটল থাকে। ইউভেন্তুসও ম্যাচটি সূচি […]

নারায়ণগঞ্জে ভুয়া পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার দুই

বুধবার বিকালে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিন রঘুনাথপুর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, মো. সুমন (৩২) এবং নুর তাজ (১৮)। সুমনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাসুদিপাড়া। ঢাকার মতিঝিল এলাকায় এক ট্রাভেল এজেন্সিতে চাকরির পাশাপাশি পাসপোর্ট, জন্ম সনদ […]

বিবিসির সাংবাদিককে মুক্তি দিয়েছে ইথিওপিয়ার সেনাবাহিনী

বিবিসি জানায়, গত সোমবার ওই অঞ্চলের রাজধানী মেকেল্লের একটি ক্যাফে থেকে সেনাবাহিনী গিরমেকে তুলে নিয়ে যায়। তার সঙ্গে ধরে নিয়ে যাওয়া স্থানীয় সাংবাদিক তামিরাত ইয়েমানে এবং দুই দোভাষী আলুলা আকালু ও ফিতসুম বেরহানেকেও মুক্তি দেওয়া হয়েছে। গিরমে বিবিসি তিগ্রানিয়া বিভাগে কাজ করেন। কেনো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দুইদিন […]