অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই

নিউ জিল্যান্ডে তৃতীয় দফা কোভিড পরীক্ষায়ও সবাই নেগেটিভ হওয়ার পর অনুশীলন শুরু করতে আর কোনো বাধা নেই। ক্রাইস্টচার্চের অদূরে লিঙ্কনে সাত জনের গ্রুপে ভাগ হয়ে বৃহস্পতিবার শুরু হবে ব্যাট-বলের তুকতাক। গ্রুপে ক্রিকেটার থাকবেন ৫ জন করে, সাপোর্ট স্টাফের সদস্য ২ জন। মুক্ত বাতাসে অনুশীলন শুরুর আগে খানিকটা মহড়া অবশ্য হয়ে গেছে বুধবার। নিউ জিল্যান্ডে পৌঁছার […]
ভুলে লাইক ‘লুকিয়ে ফেলেছিল’ ইনস্টাগ্রাম

দীর্ঘ সময় ধরেই লাইক লুকোনার ফিচার পরীক্ষা করে দেখছে ইনস্টাগ্রাম। মঙ্গলবার ওই পরীক্ষাধীন ফিচারের পরিধি বাড়িয়ে ফেলে এক বাগ। আর তাতেই ঘটে বিপত্তি। ব্যবহারকারীরা হুট করে গায়েব হয়ে যেতে দেখেন নিজ নিজ পোস্টের লাইক সংখ্যা। ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান ফেইসবুকের এক মুখপাত্র বলেছেন, “আমরা পোস্টের লাইক লুকোনোর এক নতুন অভিজ্ঞতা পরীক্ষা করে দেখছি। অনিচ্ছাস্বত্ত্বেও আজ বহু […]
বরিশালে হেফাজতে মৃত্যু: মামলার বিচারিক তদন্তের নির্দেশ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইর পরিবর্তে বরিশালের মুখ্য মহানগর হাকিমকে এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে। রেজাউল করিম (৩০) নামের ওই শিক্ষানবিশের বাবার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি […]
বুরকিনা ফাসোতে মাইন বিস্ফোরণে গর্ভবতী নারীসহ নিহত ৬

উত্তরাঞ্চলে মালি সীমান্তের নিকটবর্তী যে এলাকায় এ ঘটনা ঘটেছে সেখানে বারবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির সরকার জানিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার নামিসিগুইয়া ও গাসকিনদে শহরের মধ্যবর্তী স্থানে অ্যাম্বুলেন্সটির আঘাতে রাস্তায় পেতে রাখা একটি মাইনের বিস্ফোরণ ঘটে, এতে গাড়িটিতে থাকা ওই নারী, তার স্বামী, একটি বালিকা, আরও দুই নারী ও চালক নিহত হন। […]
বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল

খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও যুব দলের পেছনে ক্লাবগুলো বার্ষিক কত খরচ করতে পারবে, তার সীমা বছরে দুইবার প্রতি দলবদলের আগে প্রকাশ করা হয়। হিসাবটা হয় বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার উল্লেখযোগ্য হারে কমেছে ক্লাবগুলোর আয়। লিগ কর্তৃক আরোপিত খরচের সীমায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বার্সেলোনার ওপর। তিন কোটি ৫৭ লাখ […]
‘চাঁদাবাজ ধরতে গিয়ে’ ছুরিকাহত কনস্টেবল, গ্রেপ্তার ১০

মঙ্গলবার রাতে আনন্দপুর বাসস্ট্যান্ডে এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তাররা হলেন সাব্বির হোসেন, জহিরুল ইসলাম, লাল মিয়া, মোহাম্মদ আলী, রহিম বাবু, রাশেদ, নজরুল ইসলাম খান, আলামিন, কামাল হোসেন ও সুজন শিকদার। সাভার মডেল থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম […]
দোহারে পদ্মায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

দোহার থানার কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল আলম জানান, উপজেলার বাহ্রাঘাট এলাকার তালতলা সরকারবাড়ি ঘাটের কাছে পদ্মা নদী থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাল খয়েরি ছাপা ম্যাকসি ও শাঁখা পরা তরুণীর বয়স আনুমানিক ২৪ বছর জানালেও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানান এসআই শামসুল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, […]
চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধের জেরে কৃষককে ‘হত্যা’

নিহত মজিবুর রহমান (৫২) পৌরসভার হরিপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে। হরিপুরে বুধবার সকালে তিনি নিহত হন বলে সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান। ওসি বলেন, জমির সীমানা নিয়ে মজিবুর রহমানের সঙ্গে একই এলাকার মোশারফ হোসেনের বিরোধ ছিল। সকালে মোশারফ লোকজন নিয়ে ওই জমিতে গেলে মজিবুর রহমানও লোকজন নিয়ে তাদের বাধা দেন। একপর্যায়ে দুইপক্ষের হাতাহাতি […]
চঞ্চল-শুভর ‘কন্ট্রাক্ট’ আসছে ১৮ মার্চ

মঙ্গলবার সন্ধ্যায় এ ওয়েব সিরিজের অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিফাইভ; সিরিজটি মুক্তি পাচ্ছে ১৮ মার্চ। প্রথমবারের মতো একসঙ্গে কোনও ওয়েব সিরিজে অভিনয় করেছেন চঞ্চল-শুভ। সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়দ; সহকারী পরিচালক হিসেবে ছিলেন পার্থ সরকার। এটি জিফাইভের তৃতীয় অরিজিনাল; সিরিজটি বাংলাদেশি দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। […]
করোনাভাইরাস: পাঁচ সপ্তাহ পর ফের ৬০০ ছাড়াল শনাক্ত রোগী

গত পাঁচ সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয়শর নিচে ছিল। এর আগে সর্বশেষ ২৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছিল। বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪২৮ জনের মৃত্যু হল। আর […]